সালমান ও প্রিয়াঙ্কা । ছবি: গুগোল
সালমান ও প্রিয়াঙ্কা যে বলিউডের দুই প্রভাবশালী তারকা, তাতে কোনো সন্দেহ নেই। তাঁরা দুজন বিশ্বের বিনোদন জগতেও খুব প্রভাবশালী বলিউড অভিনেতা। এর প্রমাণ পাওয়া ‘ভ্যারাইটি’সহ অন্যান পত্রিকাগুলোতে প্রকাশিত বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়। বিশ্বের বিনোদন দুনিয়ার হাজারও তারকার মধ্যে সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়া ‘ভ্যারাইটি’ পত্রিকার এই তালিকায় জায়গা করে নিয়েছেন। ‘ভ্যারাইটি’ ম্যাগাজিন পেজের অফিসিয়াল টুইটারে এ নিউজ উঠে আসে।
এ বছর তারকাদের কাজের ওপর বিচার-বিশ্লেষণ করে এ তালিকা তৈরি করা হয়েছে। সেখানে সালমান খানকে বলিউডের অন্য খানদের চেয়ে বানিজ্যিক ভাবে বেশি সফল ধরা হয়েছে। সালমান খান বেশ কয়েক দশক ধরে বলিউডে হিরো ও প্রযোজক হিসেবে নিজের সাফল্যের শির্ষে প্রমাণ দিয়েছেন। তাছাড়া ‘বিইং হিউম্যান’ নামের দাতব্য সংস্থার সঙ্গে গভির সম্পর্কিত আছেন। প্রভাবশালীর তালিকায় নাম উঠে আসার পেছনে ভূমিকা রেখেছে সালমানের দাতব্য কাজ গুলো।
প্রিয়াঙ্কা চোপড়া ও সালমান খান। ছবি: গুগোল
সালমানের তুলনায় ইন্ডাস্ট্রিতে প্রিয়াঙ্কা চোপড়া এসেছেন অনেক পরে। কিন্তু নিজের প্রতিভার জোরে হলিউড ও বলিউড—দুই জায়গাই এখন বেশ জমিয়ে রেখেছেন তিনি। সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ এর আগেও বিভিন্ন জরিপে প্রভাবশালী নারী ও তারকা খেতাব পেয়েছেন। ‘ভ্যারাইটি’ ম্যাগাজিন
তাঁকে দেশের খেতাব পেরিয়ে বিশ্ব বিনোদন জগতে আলোচিত হওয়ার জন্য একজন প্রভাবশালী তারকা হিসেবে মনে করছে। প্রিয়াঙ্কা চোপড়া অনেক দিন ধরেই জাতিসংঘের আন্তর্জাতিক শুভেচ্ছাদূত হিসেবে কাজ নিয়োজিত আছেন। শিশুদের অধিকার নিয়ে কাজ করে যাওয়া তাঁর মূল লক্ষ্য।
‘ভ্যারাইটি’ ম্যাগাজিনের ৫০০ জন প্রভাবশালীর তালিকায় আরও ১০ জন ভারতীয়র নাম আছে। তাঁরা হলেন পরিচালক ও প্রযোজক করণ জোহর, আদিত্য চোপড়া, একতা কাপুর, সিদ্ধার্থ রায় কাপুর,অনিল আম্বানি ও মুকেশ আম্বানি। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত গোয়েনকা, কিশোর লুলা, উদয় শংকর ও ডেকান ক্রনিকল



No comments:
Post a Comment